উত্তর : হ্যাঁ, কোন মুসলিম ব্যক্তি যদি অপর মুসলিম ব্যক্তির জন্য দু‘আ করে তাহলে ফেরেশতাগণ ঐ দু‘আকারীর জন্য অনুরূপ দু‘আ করেন। আবূ দারদা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করলে একজন ফেরেশতা তার জবাবে বলে ‘আর তোমার জন্যও অনুরূপ’ (ছহীহ মুসলিম, হা/৪৯১২)। সাফওয়ান ইবনু আব্দুল্লাহ ইবনু সাফওয়ান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সিরিয়াতে আবু দারদা রাযিয়াল্লাহু আনহু-এর ঘরে গেলাম। আমি তাকে ঘরে পেলাম না; বরং সেখানে উম্মু দারদাকে পেলাম। তিনি বললেন, আপনি কি এ বছর হজ্জ পালন করবেন? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ্র নিকট আমাদের কল্যাণের জন্যে দু’আ করবেন। কেননা, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করলে তা কবুল হয়। তার মাথার নিকটে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করে তখন নিয়োজিত ফেরেশতা বলে থাকে ‘আমীন’ এবং তোমার জন্যও অনুরূপ (ছহীহ মুসলিম, হা/৪৯১৪)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
