কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): আমি যদি আমার কোনো বন্ধুকে কোনো হালাল জিনিস (হাদিয়া) উপহার দেই, তাহলে সেটা কি দান হিসেবে গণ্য হবে? আমি কি দান এর ছওয়াব পাব?

উত্তর: হাদিয়া ও দান বা ছাদাকা এক জিনিস নয়। হাদিয়া সাধারণত সম্মান করা ও ভালোবাসা প্রকাশ করার জন্য দেওয়া হয়। আর ছাদাকা সাধারণত ফকির-মিসকীনকে দেওয়া হয়। যেমন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাদিয়া পেশ করা হলে তিনি আগ্রহ সহকারে হাত বাড়িয়ে নিতেন আর ছাদাকা বা দানের ব্যাপারে তিনি বলেছেন, ‘তা হলো মানুষের ময়লা, যা ‍মুহাম্মাদ, তাঁর পরিবার বা তাঁর দাসদাসীর জন্যও হালাল নয়’ (ছহীহ ‍মুসলিম, হা/২৩৭২)। হাদিয়াতে অব্যশই ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, সহমর্মিমা প্রকাশ পায় আর ছাদাকায় অসহায় মানুষকে সাহায্য করা হয়। সুতরাং ছাদাকা আর হাদিয়া এক জিনিস নয়। হাদিয়াতে দানের ছওয়াব পাওয়া যাবে না।

প্রশ্নকারী : নাজমুস সাকিব

জামালপুর।

Magazine