উত্তর: গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রে জনগণকে ক্ষমতার উৎস মনে করা হয়, যা কুফরী। গণতন্ত্র একজন খ্রিষ্টান কর্তৃক উদ্ভাবিত রাষ্ট্রব্যবস্থা, যার প্রায় প্রতিটি ধারায় ইসলামবিরোধী নিয়মনীতি রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক নির্বাচন শরীআতসম্মত নয়। তবুও যদি কেউ যেকোনো মাধ্যমে শাসক নির্বাচিত হয়ে যায় তাহলে শরীআতের নিয়ম হলো, তার আনুগত্য করতে হবে এবং তার বিরোধিতা করা যাবে না (ছহীহ বুখারী, হা/৭২৫৭; ছহীহ মুসলিম, হা/১৮৩৭)। সালাফদের সময়ে গণতন্ত্র বা গণতন্ত্রের সদৃশ কোনো তন্ত্রের অস্তিত্ব ছিল না।
-মারুফ ইসলাম
ঢাকা।
