কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : শহরাঞ্চলে অনেক জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও বড় মসজিদগুলোতে ঈদের ছালাত আদায় করা জায়েয হবে কি?

উত্তর : মুছলস্নীরা মসজিদ ছাড়াই খোলা মাঠে গিয়ে ঈদের ছালাত আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মত স্থানকে ত্যাগ করে তার উপর দিয়ে হেঁটে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে খোলা ময়দানে ঈদের ছালাত আদায় করতেন (যাদুল মা‘আদ, ১/৪২৫ পৃঃ; ছহীহ বুখারী, হা/৯৫৬; ‘মিম্বার না নিয়ে ঈদের মাঠে গমন’ অধ্যায়, অনুচ্ছেদ নং-৬)। অতএব, বৃষ্টি বা কোন দুর্ঘটনা ছাড়া ঈদের ছালাত মসজিদে আদায় করা যাবে না (যাদুল মা‘আদ, ১/৪২৫ পৃঃ)। মসজিদে ঈদের ছালাত আদায় করার প্রমাণে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (যঈফ আবুদাঊদ, হা/১১৬০; মিশকাত, হা/১৪৪৮)।

-আবু সাঈদ

চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine