উত্তর : তাহাজ্জুদের আযানের পূর্বে উক্ত ঘোষণা দিয়ে আযান দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বেলাল রাযিয়াল্লাহু আনহু ‘ছুবহে ছাদিক্ব’-এর পূর্বে ভুলবশত ফজরের আযান দিলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গিয়ে বল ‘সাবধান! বান্দা ঘুমিয়ে ছিল (তাই ভুল হয়েছে)’ (আবুদাঊদ, হা/৫৩২)। বরং অন্য সময়ে আযানের আলোচনা করে নিয়ে আযান দিবে।
প্রশ্নকারী : মাহমুদুর রহমান
চাটমোহর, পাবনা।
