কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): জনৈক ব্যক্তি কুরবানীর নিয়্যতে একটি পশু ক্রয় করল। কিন্তু কুরবানীর নির্ধারিত দিনের আগে সেই পশুটি হারিয়ে গেল। পরে সে আরেকটি পশু কিনে কুরবানী করল। ঈদের পর প্রথম হারানো পশুটি ফিরে পেল। এখন প্রশ্ন হলো এই ব্যক্তির উপর কি আবার সেই প্রথম পশুটি কুরবানী করা ওয়াজিব হবে, নাকি দ্বিতীয় কুরবানীটিই যথেষ্ট হবে?

উত্তর: কুরবানী করার নির্দিষ্ট সময়ের পর হারিয়ে যাওয়া পশুটি পাওয়া গেলে সেটি আর কুরবানী করতে হবে না। কেননা ‍কুরবনীর সময় অতিবাহিত হয়ে গেছে। আর উক্ত সময়ের (১০, ১১, ১২ যিলহজ্জ) এর মধ্যে পাওয়া গেলে কুরবানীদাতা চাইলে কুরবানী করতে পারেন, তবে আবশ্যক নয়। 

প্রশ্নকারী : আশিক ইকবাল

নিয়ামতপুর, নওগাঁ।

Magazine