উত্তর : ছালাতের সালাম ফিরানোর পর বেশ কিছু তাসবীহ-তাহলীল ও দু‘আসহ অনেক যিকির-আযকার পাঠ করার কথা ছহীহ হাদীছসমূহে বর্ণিত হয়েছে। মুক্তাদীগণ সেগুলো পাঠ করে তার স্থান হতে উঠে যেতে পারে। যেমন আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম যখন ছালাতের শেষে সালাম ফিরাতেন, তখন তিনি ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ পড়তেন’ (ছহীহ মুসলিম, হা/৫৯২; মিশকাত, হা/৯৬০)। এ ছাড়া তিনি আরও অনেক যিকির-আযকার করতেন। এতে প্রমাণিত হয়, রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে উঠতেন না। তবে জরুরী প্রয়োজন থাকলে সংক্ষিপ্ত ছানা বা ‘আল্লাহু আকবার’, ‘আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ’; ‘আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু, তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ এতটুকু বলে উঠে যেতে পারে। (মুসলিম, হা/৫৯২)।
-রওশন আলী
বাঘা, রাজশাহী।
