কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): মাঝে মাঝে ইস্তিঞ্জার পর প্রস্রাবের খুব ছোট ছোট ফোঁটা বের হওয়া, কাপড় পরিবর্তন করা এবং ওযূ করার কারণে কষ্ট ও বিরক্তি বোধ হয়। সেই সময় আমার মনে হয় যে, ইসলাম খুব কঠিন; কিন্তু আমি তেমনটা অনুভব না করার চেষ্টা করি, তবুও পারি না। এটা কি কুফরের অন্তর্ভুক্ত? এমতাবস্থায় কী করব?

উত্তর: ক. ইসলামের কোনো বিধান এমন নেই, যা মানুষের সাধ্যাতীত। আল্লাহ তাআলা বলেন, لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ ‘আল্লাহ কারো উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)। অন্যত্র তিনি বলেন, يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ ‘আল্লাহ (বিধান প্রণয়নের ক্ষেত্রে) তোমাদের প্রতি সহজ্জ করতে চান; তিনি তোমাদের উপর কঠোরতা আরোপ করতে চান না’ (আল-বাকারা, ২/১৮৫)। সুতরাং ইসলামকে খুব কঠিন ভাবার কারণ হলো অজ্ঞতা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি ইসলাম পালন করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার জন্য ইসলাম পালন করা সহজ্জ করে দেবেন। কোনো বিধান পালন করার সময় সেটাকে ভারী মনে হওয়া এবং এই কারণে ইসলামকে কঠিন ভাবা কুফরী নয়। এক্ষেত্রে করণীয় হলো আল্লাহর নিকট দু‘আ করা, যেন তিনি দ্বীন পালন করা সহজ্জ করে দেন। খ. ইস্তিঞ্জার পর প্রস্রাবের ছোট ছোট ফোঁটা বের হওয়ার ঘটনা মাঝে মাঝে হলে এবং তা রোগ মনে করলে চিকিৎসা করবে। অন্যথায় প্রস্রাব আসলেও এভাবে ছালাত আদায় করবে।

প্রশ্নকারী : আব্দুর রহীম 

ঢাকা।


Magazine