উত্তর : সরকারকে ট্যাক্স না দিয়ে অন্য দেশ থেকে চোরাই পথে মোবাইল এনে ব্যবসা করলে তা হালাল হবে না। কেননা তা আমানতের খেয়ানত। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে সীমান্তরক্ষীকে ঘুষ দিয়েও এ সকল পণ্যসামগ্রী আমদানী করা হয়। ঘুষ একটি জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়কে লা‘নত করেছেন (আবুদাঊদ, হা/৩৫৮০; ইবনু মাজাহ, হা/২৩১৩; মিশকাত, হা/৩৭৫৩)। তাছাড়া চোরাচালানের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। দেশ ও জনগণের ক্ষতি হয়, অন্যায়ের সহযোগিতা করা হয়। এমন সকল কাজ ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা কল্যাণ ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (মায়েদাহ, ২)।
-আব্দুল মালেক বিন ইদ্রিস
চাঁপাইনবাবগঞ্জ (সদর)।
