কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : গোসলের পূর্বে ওযূ করে নিয়ে গোসলের সময় লজ্জাস্থান স্পর্শ করলে কি পুনরায় ওযূ করা লাগবে?

উত্তর : গোসলের পূর্বে ওযূ করে গোসলের সময় কাপড়ের উপর দিয়ে অথবা উত্তেজনা ছাড়া স্বাভাবিক অবস্থায় লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ ভাঙ্গবে না (ছহীহ ইবনে হিববান, হা/১১২৬; মুসনাদে আহমাদ, হা/২৩৪১৭)। তবে উত্তেজনার সাথে স্পর্শ করলে সর্বাবস্থায় ওযূ ভেঙ্গে যাবে (আবুদাউদ, হা/১৫৬; তিরমিযী, হা/৮০)।

-হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine