উত্তর : মাগরিবের পরে দু’রাক‘আত সুন্নাত ব্যতীত অতিরিক্ত যত রাক‘আত ছালাতের বর্ণনা এসেছে তার কোনোটিই ছহীহ নয় (যঈফ তিরমিযী, হা/৪৩৫; সিলসিলা যঈফাহ, হা/৪৬৯; যঈফ ইবনে মাজাহ, হা/১১৬৭; মিশকাত, হা/১১৭৩-, ‘সুন্নাতসমূহ ও তার ফযীলত’ অনুচ্ছেদ)। সুতরাং মাগরিবের পরে কেবলমাত্র দু’রাক‘আত সুন্নাত আদায় করতে হবে (তিরমিযী, হা/৩৮০, ছহীহুল জামে, হা/৬৩৬২)। অন্য কোনো নফল বা সুন্নাত পড়তে হবে না। উল্লেখ্য যে, সুন্নাত ও নফল শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং তা একই ছালাত।
-আল-আমিন আকন্দ
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
