কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : মহিলারা ঋতু বন্ধ করে ছিয়াম রাখতে পারে কি?

উত্তর : ঋতুবতী হলে ছিয়াম ছেড়ে দিবে এবং তা পরবর্তীতে পূরণ করে নিবে। এটাই আল্লাহ প্রদত্ত বিধান। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঋতুবতী অবস্থায় ছিয়াম পালন করতে নিষেধ করেছেন। তাবেঈ মু্‘আযা আদভিয়া হতে বর্ণিত, তিনি একবার আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করলেন, কী কারণে হায়েযগ্রস্থা মহিলা ছিয়াম ক্বাযা করে আর ছালাত ক্বাযা করে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বললেন, যখন আমাদের এমন অবস্থা হত তখন আমাদেরকে ছিয়াম ক্বাযা করতে বলেন এবং ছালাত ছেড়ে দিতে বলেন (ছহীহ মুসলিম, হা/৩৩৫; মিশকাত, হা/২০৩২)। তবে ছিয়ামের ফযীলতের দিকে লক্ষ করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ঋতু বন্ধ করে ছিয়াম পালন করতে পারে (হায়আতু কিবারিল ওলামা, ১/৪৪৭ পৃঃ)।

-আবু বকর ছিদ্দীক

চিচিরবন্দর, দিনাজপুর।


Magazine