উত্তর : নিরুপায় হোক বা না হোক কোন অবস্থাতেই সূদী ব্যাংক থেকে টাকা লোন নেয়া বৈধ নয়। কারণ সূদ মিশ্রিত সম্পদ হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (বাক্বারাহ, ২৭৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘কোন ব্যক্তি জেনে-শুনে এক দিরহাম সূদ গ্রহণ করলে ছত্রিশবার যেনা করার চেয়ে কঠিন পাপ হবে’ (মুসনাদে আহমাদ, হা/২২০০৭; দারাকুৎনী, হা/২৮৮০; মিশকাত হা/২৮২৫)। অন্যত্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সূদের পাপের ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে নিজ মাতাকে বিবাহ করা’ (ইবনু মাজাহ, হা/২২৭৪; হাকেম, হা/২২৫৯; মিশকাত, হা/২৮২৬)।
-আব্দুল্লাহ
হাকিমপুর, দিনাজপুর।
