কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিকে যদি কেউ হজ্জ করার খরচ দিতে চায় তাহলে উক্ত টাকায় হজ্জ করা যাবে কি?

উত্তর : কেউ স্বেচ্ছায় কোনো জিনিস দিলে তা গ্রহণ করা উত্তম। ওমর ইবনুল খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (যাকাত উছূল করার বিনিময়ে) কিছু দিতে চাইলে আমি বললাম, আমার চেয়ে অধিক অভাবীকে দিন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটা গ্রহণ করো এবং নিজ সম্পদে পরিণত করো। অতঃপর তুমি তা দান করো। যখন তোমার নিকট এসব মালের কিছু আসে অথচ তার প্রতি তুমি আগ্রহী নও এবং প্রার্থীও নও, তখন তা তুমি গ্রহণ করবে। এরূপ না হলে তুমি তার প্রতি আগ্রহী হবে না’ (ছহীহ বুখারী, হা/৭১৬৪; ছহীহ মুসলিম, হা/১০৪৫; মিশকাত, হা/১৮৪৫)। অতএব, উক্ত টাকা দিয়ে হজ্জ করায় শারঈ কোনো বাধা নেই।

-মাহবুবে যামিল

আত্রাই, নওগাঁ।


Magazine