কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): রামাযানে দিনের বেলায় স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও যদি স্বামী জোর করে শারীরিক সম্পর্ক করে, তাহলে স্ত্রীর করণীয় কী? তার ছিয়াম ভেঙে যাবে কি?

উত্তর: এমতাবস্থায় ইচ্ছায়, অনিচ্ছায় বা জোরপূর্বক হলেও স্ত্রী দায়ী নয়। এক্ষেত্রে স্বামীকেই ধারাবাহিকভাবে দুইমাস ছিয়াম রাখতে হবে (ছহীহ বুখারী, হা/১৯৩৭; ছহীহ মুসলিম, হা/১১১১)। জরিমানা স্ত্রীর উপর প্রযোজ্য হয় না, শুধু স্বামীর উপরই হয়। তবে এসময় স্ত্রী প্রাণপণে স্বামীকে বুঝানোর চেষ্টা করবে (তিরমিযী, হা/৩০৯৪)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine