কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : বিতর ছালাতে কুনূতের পর বাংলায় কোনো দু‘আ পড়া যাবে কি?

উত্তর : ছালাতের কোনো স্থানেই বাংলা, আরবী অথবা অন্য কোনো ভাষায় প্রয়োজনীয় দু‘আ তৈরি করে পড়া যাবে না। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই ছালাত মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়। এটা কেবল তাসবীহ, তাকবীর ও কুরআন তেলাওয়াতের জন্যই নির্দিষ্ট’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭, আবূ দাঊদ, হা/৭৯৫; নাসাঈ, হা/১২০৩)। তবে কুনূতে নাযেলায় রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বিভিন্ন ব্যক্তির নাম ধরে তাদের বিরুদ্ধে দু‘আ করেছেন (ছহীহ বুখারী, হা/৮০৪; ছহীহ মুসলিম, হা/৬৭৫; মিশকাত, হা/১২৮৮)। তাই কুরআন ও হাদীছে বর্ণিত দু‘আগুলোই পড়া উচিত। এরপরও যদি কেউ আরও বেশি দু‘আ করতে চায়, তাহলে ছালাতের সালাম ফিরানোর পর দুই হাত তুলে একাকী নিজ ভাষায় দু‘আ করবে। দুই হাত তুলে দু‘আ করলে আল্লাহ খালি হাত ফেরত দেন না।

-মহসিন

কসবা, বি-বাড়ীয়া।


Magazine