কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : নিফাসের সময় শেষ হয়নি। এমতাবস্থায় কোন মহিলা ছিয়াম পালন করতে পারে কি?

উত্তর : নিফাসের অবস্থায় কোন মহিলা ছিয়াম পালন করতে পারে না। কেননা নিফাসও হায়েয। আর হায়েয অবস্থায় ছিয়াম রাখা নিষেধ। নিফাসের কোন সর্বনিম্ন সময়সীমা নেই। সুতরাং নিফাস যখনই ভালো হবে তখনই গোসল করে পাক-পবিত্র হয়ে ছালাত আদায় করবে এবং ছিয়াম পালন করবে। আর নিফাসের সর্বোচ্চ সময়সীমা হল চলিস্নশ দিন (তিরমিযী, হা/১৩৯)।

-আদনান বিন দেলোয়ার

নওগাঁ সদর, নওগাঁ।


Magazine