উত্তর : জুতা-স্যান্ডেল পায়ে থাকা অবস্থায় কবরের উপর দিয়ে বা দুই কবরের মাঝ দিয়ে হাঁটা নিষেধ। বাশীর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কবরের পাশ দিয়ে গমনকালে বলেন, এরা অধিক কল্যাণ অর্জন করেছে। ইত্যবসরে তিনি দেখতে পান যে, জনৈক ব্যক্তি দু’পায়ে জুতা দিয়ে কবরস্থানের মাঝে হাঁটছে; তখন তিনি তাকে বললেন, ‘হে দুই পায়ে জুতা পরিহিত ব্যক্তি! তোমার জন্য আফসোস! তুমি পায়ের জুতা দু’টি খুলে ফেল’ (আবুদাঊদ, হা/৩২৩০; নাসাঈ, হা/২০৪৮; ইবনু মাজাহ, হা/১৫৬৮)। তবে কবরের কিছু দূর দিয়ে হাঁটতে পারে। আর কবরস্থানে কষ্টদায়ক (কাটা, পোকা-মাকড়) কিছু থাকলে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে যেতে পারে।
-সাবিরুয্যামান সাবিবর
রামভদ্রপুর, ফুলপুর, ময়মনসিংহ।
