উত্তর : স্ত্রীর ভাইয়ের কটু কথায় কষ্ট পেয়ে সে কথা স্ত্রীর নিকটে বলা গীবত, যা কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তা‘আলা গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন (হুজুরাত, ১২)। তবে স্ত্রীর ভাই বা অন্য কোনো আত্মীয়ের কল্যাণের উদ্দেশ্যে বলতে পারে। কেননা ছয়টি ক্ষেত্রে গীবত করা যায়, তার একটি হচ্ছে অন্যায়কারীকে শুদ্ধ করার জন্য (রিয়াযুছ ছালেহীন, ৪৫০-৪৫১)।
আশিকুর রহমান
নবীনগর, সাভার, ঢাকা।
