কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : মা জর্দা খান। সন্তান দেখতে পেলে তা ফেলে দেয়। এতে তার মা কষ্ট পান ও রাগ করেন। এমন কাজ করার জন্য কি সন্তানের পাপ হবে?

উত্তর : এমন কাজ করার জন্য সন্তানের পাপ হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য নেই’ (শারহুস সুন্নাহ, হা/২৪৫৫; মিশকাত, হা/৩৬৯৬)। তবে জর্দা একটি নেশাজাত ও হারাম দ্রব্য; তাই তা খাওয়া থেকে বিরত রাখার জন্য এর শারীরিক ও মানসিক অপকারিতা ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে যেমনি তাকে অবগত করাতে হবে; তেমনি তার পাপ সম্পর্কে বর্ণিত হাদীছগুলোর মাধ্যমে উত্তম পন্থায় তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন, তোমরা কল্যাণকর ও আল্লাহভীতির কাজে একে অপরকে সহযোগিতা করবে (মায়েদাহ, ২)।

-সাবিকুন নাহার

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine