কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): মৃত ব্যক্তির নামে করা ইফতার মাহফিলে সকলে অংশগ্রহণ করতে পারবে কি?

উত্তর: না, মৃত ব্যক্তির নামে দেওয়া ইফতারে সকলে অংশগ্রহণ করতে পারবে না। কেননা মৃত ব্যক্তির নামে যেটা প্রদান করা হয়, সেটি ছাদাকা। আর ছাদাকা সবাই খেতে পারে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যাকাতের মাল ধনীদের জন্য হালাল নয়, সুস্থ সবলদের (খেটে খেতে সক্ষম) জন্যও নয়’ (আবূ দাঊদ, হা/১৬৩৪; তিরমিযী, হা/৬৫২)। অতএব, মৃত ব্যক্তির নামে দেওয়া ইফতারীতে শুধুমাত্র দরিদ্ররা অংশগ্রহণ করবে।

-আকিব হোসেন

ঢাকা।


Magazine