কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : মসজিদের ভিতরে জুতা রাখার ব্যাপারে কোনো হাদীছ বা প্রমান আছে কী?

উত্তর : মসজিদের ভিতরে জুতা রাখার ব্যাপারে সরাসরি কোনো ছহীহ হাদীছ পাওয়া যায় না। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন জুতা পরে ছালাত আদায়ের নির্দেশ আছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (মুসতাদরাক, হা/৯৫৫; আবুদাউদ, হা/৬৫২; ছহীহ ইবনে হিববান, হা/২১৮৬)। তাই চুরি হওয়ার ভয় থাকলে মুছল্লীদের কষ্ট না দিয়ে পরিষ্কার জুতা মসজিদের ভিতরে রাখা যাবে।

-সুলাইমান

কড়িয়াইল, কিশোরগঞ্জ।


Magazine