কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : গ্যাসের সমস্যার কারণে ছালাতের সময় প্রচুর বায়ু নির্গত হয়। এমতাবস্থায় ছালাত আদায় করলে তা কবুল হবে কি? নাহলে এক্ষেত্রে করণীয় কী?

উত্তর : ছালাত ভঙ্গের প্রধান কারণ বায়ু নির্গত হওয়া। তবে যদি তা নিজের নিয়ন্ত্রণহীন হয় এবং তা হতে বাঁচার কোন উপায় না থাকে তাহলে সে ক্ষেত্রে করণীয় হল ছালাতের ওয়াক্ত প্রবেশ করার পর ওযূ করে ঐ ওয়াক্তের মধ্যে যত রাক‘আত ছালাত আদায় করতে চায় আদায় করে নিবে। এমতাবস্থায় বায়ু নির্গত হওয়ার কারণে যদি ওযূ ভেঙ্গেও যায়, তবুও ছালাত বিনষ্ট হবে না। কেননা এমন মানুষ তাদের মত যাদের পেশাব নিয়ন্ত্রণে থাকে না এবং এমন নারীর মত যারা রক্তজনিত রোগে আক্রান্ত সবসময় হায়েযের মত রক্ত আসতে থাকে। তাদেরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তারা প্রত্যেক ছালাতের জন্য ওযূ করে ছালাত আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/২২৮)।

-জাহিদুল ইসলাম

চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine