কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : ফরয গোসল করার পর ওযূ করে হাঁটুর উপর কাপড় উঠলে দ্বিতীয়বার ওযূ করতে হবে কি?

উত্তর : না, পুনরায় ওযূ করার প্রয়োজন নেই। কেননা হাঁটুর উপরে কাপড় উঠানো ওযূ বিনষ্টের কারণসমূহের অন্তর্ভুক্ত কোন কারণ নয়। তাছাড়া বিশেষ কারণে হাঁটুর উপরে কাপড় উঠানো যায়। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটুর উপর কাপড় উঠিয়ে বসেছিলেন আবুবকর রাযিয়াল্লাহু আনহু তাঁর নিকটে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাকে প্রবেশের অনুমতি দেন। এরপর ওমর রাযিয়াল্লাহু আনহু তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলে তাকেও অনুমতি দেন। পরবর্তীতে ওছমান রাযিয়াল্লাহু আনহু তার নিকটে প্রবেশের অনুমতি চাইলে রাসূল রাযিয়াল্লাহু আনহু তার কাপড় হাঁটুর নীচে নামিয়ে নেন (ছহীহ বুখারী, হা/৭০৯৭)। 

-মনোয়ার

দেবীগঞ্জ, পঞ্চগড়।


Magazine