উত্তর: উক্ত হাদীছটি ছহীহ। হাদীছটি হলো, «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَمُرَّ الرَّجُلُ فِي الْمَسْجِدِ لَا يُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ، وَلَا يُسَلِّمُ إِلَّا عَلَى مَنْ يَعْرِفُ » রাসূল রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্বিয়ামতের অন্যতম আলামত হচ্ছে, লোকেরা মসজিদের ভিতর দিয়ে অতিক্রম করে চলে যাবে। অথচ তাতে দু’রাক‘আত ছালাত আদায় করবে না এবং পরিচিত ব্যক্তি ব্যতীত অন্য কাউকে সালাম প্রদান করবে না’ (ছহীহ ইবনে খুযাইমা, হা/১৩২৬; শুআবুল ঈমান, হা/৪৩৯৯; সিলসিলাতুল আহাদীছীস সহীহা, হা/৬৪৯; জামেউছ ছগীর, হা/১০৮৩৮)।
হাসিবুর রহমান
চুয়াডাঙ্গা।
