কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): রক্তদান করার ব্যাপারে ইসলামের বিধান কী? এটা কি ছওয়াবের কাজ?

উত্তর: প্রথমত, রক্তদানের অর্থ হলো একটি মানবদেহের প্রবাহিত রক্ত সংগ্রহ করে আরেক মানবদেহে তা প্রবেশ করানো। ইসলামের দৃষ্টিতে প্রবাহিত রক্ত হারাম এবং নাপাক (আল-আনআম, ৬/১৪৫)। হারাম বা নাপাক বস্তু দ্বারা চিকিৎসা করা শুধুমাত্র অপারগ অবস্থায় জায়েয (আল-আনআম, ৬/১১৯)। যদি অভিজ্ঞ ডাক্তার নিশ্চিত করেন যে, রক্তদান ব্যতীত রোগীর চিকিৎসা সম্ভব নয়, তাহলে রক্তদাতার ক্ষতি না হওয়ার শর্তে রক্তদান জায়েয। তবে রক্ত বিক্রি করা যাবে না। বিক্রি করলে গুনাহ হবে। রক্ত স্বেচ্ছায় নেকী মনে করে দান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ো না’ (আল-বাকারা, ২/১৯৫)। দ্বিতীয়ত, উল্লিখিত শর্ত মেনে রক্তদান করা ছাওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ভালো এবং তাক্বওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : জাকিরুল ইসলাম

দিনাজপুর।


Magazine