কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): সোশ্যাল মিডিয়ায় ইবনু তায়মিয়্যাহ রাহিমাহুল্লাহ-এর নামে প্রচার হচ্ছে, ‘কোনো পুরুষ যদি কোনো নারীকে দুনিয়াতে ভালোবাসে, কিন্তু তাকে বিবাহ করতে না পারে। তারপর তার মোহরানা পরিমাণ দান করে দিয়ে আল্লাহর কাছে তাকে আখেরাতের জন্য স্ত্রী হিসেবে চায়, তাহলে আল্লাহর কাছে সে এটা পেয়ে যাবে আশা করা যায়’ (আল-ফাতাওয়া আল-কুবরা, ৫/৪৬১)। এটা কি সঠিক?

উত্তর: আল-ফাতাওয়া আল-কুবরা গ্রন্থে ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ-এর উক্ত বক্তব্য বিদ্যমান রয়েছে। কিন্তু এটাও জানা জরুরী যে, নির্দিষ্টভাবে ছাদাকা করার ফযীলত এবং আখেরাতে নির্দিষ্টভাবে কিছু লাভ করা ইত্যাদি বিষয়গুলো অহী নির্ভর হয়ে থাকে। আর উক্ত বক্তব্য কোনো আয়াত বা হাদীছের বক্তব্য নয়। সুতরাং এটাকে চূড়ান্ত ভাবা যাবে না। আর এজন্যই ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ ‘আশা করা যায়’ বাক্য ব্যবহার করেছেন।

প্রশ্নকারী :  আয়াত উল্যা
মোহাম্মদপুর, ঢাকা।

Magazine