কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ইমাম যেভাবে ছালাত আদায় করবে মুক্তাদীদেরকেও সেভাবে ছালাত আদায় করতে হবে। তাকে তুচ্ছ-তাচ্ছিল্ল্য করলে ছালাত হবে না। এমন কথার কোন শারঈ ভিত্তি আছে কি?

উত্তর : ইমাম সম্মানিত ব্যক্তি। ছালাতে তার অনুসরণ-অনুকরণ করা ওয়াজিব। তাকে তুচ্ছ-তাচ্ছিলস্ন্য করা ঠিক নয়। কেউ এরূপ করলে অন্যায় হবে। কেননা মুনাফিকরাই মূলত মুমিনদেরকে ঠাট্টা-বিদ্রূপ করে থাকে (বাক্বারাহ, ১৪)। তবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্ল্য করলে ছালাত হবে না। এমন কথার কোন শারঈ ভিত্তি নেই। ইমাম বালক বা কিশোর হলেও তার অনুসরণ করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইমাম নিযুক্ত করা হয়, কেবল তাকে অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৯; ছহীহ মুসলিম, হা/৪১৪; তাহক্বীক্ব মিশকাত, হা/১১৩৯)।

-সাইফুল

চন্ড্রগঞ্জ, লক্ষীপুর।


Magazine