কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : প্রতি রাতে সূরা মুল্ক তেলাওয়াত করা যাবে কি? কমপক্ষে কতটি আয়াত পড়তে হবে এবং তার ফযীলত কী?

উত্তর : সূরা মুল্ক প্রতি রাতেই পড়া উচিত। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ-লাম-মীম তানযীল (সূরা সাজদাহ) ও তাবারাকাল্লাযি বিইয়াদিহিল মুল্ক (সূরা মুল্ক) না পড়ে ঘুমাতেন না। এর ফযীলত সম্পর্কে আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের একটি সূরা আছে, যার আয়াত সংখ্যা ত্রিশটি। সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে। শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটি হলো, ‘তাবারাকাল্লাযি বিইয়াদিহিল মুল্ক’ (আবুদাঊদ, হা/১৪০০; মিশকাত, হা/২১৫৩)। উক্ত ফযীলত পাওয়ার জন্য ত্রিশটি আয়াতই পড়তে হবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরাই পড়তেন, উক্ত হাদীছদ্বয় থেকে সেটাই প্রমাণিত হয়।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine