উত্তর : জুম‘আর দিন কোন ব্যক্তি যদি পরে এসে মুছল্লীদের ঘাড় টপকিয়ে সামনে যায় তাহলে সে জুম‘আর ফযীলত হতে বঞ্চিত হবে। আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল আস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুম‘আর দিন গোসল করবে, তার স্ত্রীর সুগন্ধি থাকলে তা থেকে ব্যবহার করবে (যদি নিজের না থাকে) এবং উৎকৃষ্ট পোশাক পরিধান করে (মসজিদে এসে) লোকদের ঘাড় না টপকিয়ে ও খুৎবার সময় কোন নিরর্থক কথাবার্তা না বলে চুপ থাকবে তা তার জন্য দুই জুম‘আর মধ্যবর্তী সময়ের যাবতীয় গুনাহর কাফফারা হবে। আর যে ব্যক্তি নিরর্থক কথাবার্তা বলবে এবং লোকদের ঘাড় টপকাবে সে ব্যক্তি জুম‘আর ছালাতের ছওয়াব হতে বঞ্চিত হবে এবং কেবলমাত্র যোহরের ছালাত আদায়ের সম-পরিমাণ ছওয়াব প্রাপ্ত হবে (আবুদাঊদ, হা/৩৪৭; ইবনু খুযায়মা, হা/১৮১০)।
-আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজীপুর।
