উত্তর : এমতাবস্থায় রাতে জাগতে পারলে ৮ রাক‘আতই পড়বে। রাতের প্রথমভাগে যে দুই রাক‘আত পড়া হয়েছিল সে দুই রাক‘আত রাতের নফল ছালাত বলে গণ্য হবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের পরও দুই রাক‘আত ছালাত আদায় করতেন (তিরমিযী, হা/৪৭৩, ইবনে মাজাহ, হা/১২৫১, মিশকাত, হা/১২৮৪)। উক্ত হাদীছ প্রমাণ করে বিতর ছালাতের পরে দুই রাকা‘আত নফল ছালাত আদায় করা যায়। তবে পুনরায় বিতর পড়তে হবে না। অনেকেই পুনরায় বিতর পড়ে বিতরকে জোড়া বানিয়ে নেয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক রাতে দুইবার বিতর নেই’ (আবুদাঊদ, হা/১৪৩৯; নাসাঈ, হা/১৬৭৯; তিরমিযী, হা/৪৭০)। আর এভাবে জোড়া করে পুনরায় বিতর দিয়ে রাত শেষ করতে গেলে এক রাতে তিন বিতর হয়ে যায়।
-হুসাইন
শোলাকিয়া, কিশোরগঞ্জ।
