কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): তেলাপোকার বিষ্ঠার কারণে যদি কুরআনের পৃষ্ঠায় সামান্য দাগ লাগে, তাহলে এতে কি কোনো পাপ হবে? নাকি কুরআনটি মাটিতে পুতে দেব?

উত্তর: কুরআনুল কারীমকে সর্বদা সম্মান করা এবং সংরক্ষিত স্থানে রাখা আবশ্যক। অনিচ্ছাকৃতভাবে কুরআনের পাতায় তেলাপোকার বিষ্ঠা বা অন্য কোনো অপবিত্রতা সামান্য লাগলে এতে কোনো গুনাহ হবে না। তবে কুরআনের সম্মান রক্ষার্থে সম্ভব হলে অপবিত্রতা ও তার দাগ পরিষ্কার করে নিতে হবে। তবে যদি এমন কিছু লাগে যাতে কুরআন পাঠের অনুপযোগী হয়ে যায়, তাহলে তা পুড়িয়ে ফেলতে হবে। উছমান রাযিয়াল্লাহু আনহু-এর শাসনামলে তিনি কুরআনের লিখিত মুছহাফসমূহের এক একখানা মুছহাফ এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং এছাড়া আলাদা আলাদা বা একত্রিত কুরআনের যে কপিসমূহ রয়েছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন (ছহীহ বুখারী, হা/৪৯৮৭; মিশকাত, হা/২২২১)।

প্রশ্নকারী : জাকারিয়া ইসলাম

পিরোজপুর।


Magazine