উত্তর: হজ্জের নিয়্যতে জমানো টাকা নিসাব পরিমাণ হলে এবং তার ওপর এক বছর অতিবাহিত হলে তার যাকাত আদায় করা ফরয। আর যদি হজ্জের নিয়্যতে জমানো টাকা নিসাব পরিমাণ না হয়, কিন্তু অন্য টাকার সাথে যুক্ত করলে নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে এই পুরো টাকার যাকাত আদায় করা ফরয। হজ্জে যাওয়ার পূর্বে নিসাব ঠিক থাকার শর্তে প্রতিবছর উক্ত জমানো টাকার যাকাত আদায় করা ফরয (আবূ দাঊদ, হা/১৫৭৩)।
প্রশ্নকারী : মুরাদ হাসান
রংপুর।
