কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : মেয়েরা কি কবরস্থানে যেতে ও কবর যিয়ারত করতে পারবে?

উত্তর : মেয়েরা কবরস্থানে যেতে ও কবর যিয়ারত করতে পারে। একদা আয়েশা রাযিয়াল্লাহু আনহা তার ভাই আব্দুর রহমান ইবনু আবী বাকর রাযিয়াল্লাহু আনহু-এর কবর যিয়ারত করেন। তাঁকে বলা হ’ল, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবর যিয়ারত করতে নিষেধ করেননি? তিনি বললেন, পরে তিনি অনুমতি দিয়েছেন (আলবানী, আহকামুল জানায়েয, ‘মহিলাদের কবর যিয়ারত’ বিষয়ক আলোচনা)। এছাড়া তিনি আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে কবর যিয়ারত করার দু‘আ শিক্ষা দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/৯৭৪; নাসাঈ, হা/২০৩৭; আহমাদ, হা/২৫৩২৭; মিশকাত, হা/১৭৬৭)। তবে কান্নাকাটি করলে যাওয়া যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারিনী মহিলাদের প্রতি লা‘নত করেছেন। কোন কোন মুহাদ্দিছ বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবর যিয়ারত করাকে অপসন্দ করেছেন তাদের ধৈর্যের স্বল্পতা এবং অস্থিরতার আধিক্যের কারণে (তিরমিযী, হা/১০৫৬; মিশকাত, হা/১৭৭০)।

-জুলহাস উদ্দীন

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine