উত্তর: ইচ্ছাকৃতভাবে নফল ছিয়াম, যেমন- আশূরা, আরাফা, সোমবার-বৃহস্পতিবারের ছিয়াম ইত্যাদি ভঙ্গ করলে কাযা ও কাফফারা কোনোটিই ওয়াজিব নয়। উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এসে বলতেন, ‘তোমাদের কাছে কোনো খাবার আছে কি?’ আমরা না বললে তিনি বলতেন, ‘আমি ছিয়াম রাখলাম’। একদিন তিনি আমাদের কাছে আগমন করলে আমরা বলি, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কিছু হাইস (উত্তম খাবার) হাদিয়া দেওয়া হয়েছে। আমরা তা আপনার জন্য রেখে দিয়েছি। তিনি বললেন, ‘আমাকে তা দেখাও; অবশ্য আমি সকালে ছিয়ামের নিয়্যত করেছি। পরে তা খেয়ে ছিয়াম ছেড়ে দিলেন (ছহীহ মুসলিম, হা/১১৫৪)। বরং নফল ছিয়াম পালনকারী তার ছিয়াম এর ব্যাপারে স্বাধীন; ইচ্ছা করলে ছিয়াম পূর্ণ করবে, ইচ্ছা করলে ভঙ্গ করবে (তিরমিযী, হা/৭৩২, নাসাঈ, হা/৩৮২২)।
প্রশ্নকারী : খাঁন ইলিয়াস
ফরিদপুর।
