কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): ঈদের ছালাত যদি কারো ছুটে যায়, তাহলে সে কী করবে? সে কি কাযা আদায় করতে পারবে?

উত্তর:ঈদের ছালাত ছুটে গেলে দুই রাকআত কাযা আদায় করে নিবে। কাযা ছালাত ঈদের ছালাত আদায়ের পদ্ধতিতেই আদায় করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, ‘কারো ঈদের ছালাত ছুটে গেলে সে দুই রাকআত ছালাত আদায় করবে’। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু যাবিয়া নামক স্থানে তার আযাদকৃত গোলাম ইবনু আবূ উতবাকে এ আদেশ করেছিলেন। তাই তিনি তার পরিবারবর্গ ও সন্তান-সন্ততি নিয়ে শহরের অধিবাসীদের ন্যায় তাকবীরসহ ছালাত আদায় করেন এবং ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন, গ্রামের অধিবাসীরা ঈদের দিন সমবেত হয়ে ইমামের ন্যায় দুই রাকআত ছালাত আদায় করবে। আত্বা রাহিমাহুল্লাহ বলেন, যখন কারো ঈদের ছালাত ছুটে যায়, তখন সে দুই রাকআত ছালাত আদায় করবে (ছহীহ বুখারী, ২/২৩)।

প্রশ্নকারী : কাবিরুল ইসলাম

খুলনা।


Magazine