কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ছালাত অবস্থায় মাথার টুপি পড়ে গেলে তা উঠিয়ে নেওয়া যাবে কি?

উত্তর : ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেওয়ার প্রয়োজন নেই। কেননা টুপি ছালাতের আবশ্যিক পোষাক নয়। তবে তা তুলে নেওয়াতেও দোষ নেই। কেননা ছালাত অবস্থায় খুশূ-খুযূ বিনষ্ট না করে ছোটখাট কাজ করা যায়। আবু ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি, তিনি ছালাতে ইমামতি করছিলেন, আর আবুল আছ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেয়ে উমামা তাঁর কাঁধে ছিল। তিনি যখন রুকূ‘ করতেন তখন বাচ্চাটি রেখে দিতেন, আর যখন সিজদা থেকে উঠতেন তখন পুনরায় কাঁধে করে নিতেন (বুখারী, হা/৫৫৩৭; মুসলিম, হা/৮৪৫; মিশকাত, হা/৯৮৪)। 

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও


Magazine