কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমি দেশের প্রথম সারির একটা কোম্পানিতে কাজ করি। আমাদের কোম্পানির পেনশন স্কিম টাইপ একটা ফান্ড আছে। এই ফান্ডে একজন কর্মচারী যা টাকা জমায় যখন সে চাকরি ছেড়ে চলে যায়, তখন সেই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হয়। যেমন- আমি যদি ১০০ টাকা জমায়, তবে কোম্পানি সেটার সাথে আরও ১০০ টাকা যোগ করে আমাকে ২০০ টাকা দিবে। এভাবে কোম্পানি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিচ্ছে তা গ্রহণ করা হালাল হবে কি? এটা কি সূদের মতো হচ্ছে না?

উত্তর: দ্বিগুণ টাকা যদি সূদহারে বেড়ে হয়, তাহলে তা অবশ্যই হারাম (আল-বাকারা, ২/২৭৫)। আর যদি কোম্পানির পক্ষ থেকে সরাসরি সূদ হিসাব না করেই দেওয়া হয়, তাহলে তা জায়েয। তা কোম্পানির পক্ষ থেকে হাদিয়া হিসেবে গণ্য হবে (ছহীহ বুখারী, হা/২৫৮৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine