উত্তর: হজ্জের সময় সরকারি অনুমোদন (পারমিট) ছাড়া হজ্জ করা উচিত নয়। কেননা তাতে শাসকের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয় এবং গুনাহ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের’ (আন-নিসা, ৪/৫৯)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমার আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল। যে আমার অবাধ্য হলো, সে আল্লাহর অবাধ্য হলো। যে শাসকের আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল আর যে শাসকের অবাধ্য হলো, সে আমারই অবাধ্য হলো’ (ছহীহ বুখারী, হা/২৯৫৭; ছহীহ মুসলিম, হা/১৮৩৫)। তবে কেউ যদি সরকারি অনুমোদন (হজ্জের পারমিট) ছাড়াও হজ্জ করে, তাহলে তার হজ্জ বিশুদ্ধ হবে।
প্রশ্নকারী : ফারহান
রিয়াদ, সঊদী আরব।
