উত্তর : রজব ও শা‘বান মাসে নির্দিষ্টভাবে কোনো দু‘আ পড়ার কথা হাদীছের গ্রন্থে বিশুদ্ধ কোনো সূত্রে বর্ণিত হয়নি। তবে আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীছে এসেছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শা‘বান মাস আসলে এই দু‘আ পাঠ করতেন- اَللهم بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ ‘হে আল্লাহ! তুমি আমাদের রজব ও শা‘বান মাসে বরকত দান করো এবং রামাযান মাসে পৌঁছে দাও’ (শু‘আবুল ঈমান, হ/২৮১৫; যঈফুল জামে‘, হা/৪৩৯৫; মিশকাত, হা/১৩৬৯)। কিন্তু এই হাদীছের সনদে যিয়াদ আন-নুমাইরী নামক একজন রাবী আছেন। ইবনে মাঈন তাকে দুর্বল রাবী বলেছেন। যার কারণে হাদীছটি গ্রহণযোগ্য নয় (তাহযীবুত তাহযীব, ১/৬৫০)।
-মারুফুল ইসলাম
তানোর, রাজশাহী।
