উত্তর: খাসি করা পশুর গোশত খাওয়া হালাল এবং খাসি করা প্রাণী দ্বারা কুরবানী করা জায়েয। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানী করার ইচ্ছা করতেন, তখন তিনি দুটি বড়, মোটা-তাজা, শিংওয়ালা, সাদা-কালো বর্ণের, খাসি করা ভেড়া ক্রয় করতেন। এরপর তিনি একটিকে যবেহ করতেন তাঁর উম্মতের পক্ষ থেকে, যারা আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং তাঁর কাছে রিসালাত পৌঁছানোর সাক্ষ্য দিয়েছে তাদের জন্য এবং অন্যটিকে যবেহ করতেন মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের পক্ষ থেকে (ইবনু মাজাহ, হা/৩১২২)। আর সূরা নিসার উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় ‘আল্লাহর সৃষ্টির পরিবর্তন’ দ্বারা উদ্দেশ্য হলো মানুষের খাসি করা, পশুর খাসি নয়। বরং পশুর খাসি করা হলে গোশত আরও সুস্বাদু হয় (তাফসীরে বাগাবী, ১/৭০৩)।
প্রশ্নকারী : মুহাম্মাদ সানাউল্লাহ
