উত্তর : জানাযার ছালাত ১ম হিজরীতে চালু হয় (ইতহাফুল কিরাম শারহে বুলূগুল মারাম, পৃ. ১৪১, ‘জানাযা’ অধ্যায়)। পৃথিবীর কোনো ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষক বা প্রশিক্ষক নন। বরং মহান আল্লাহই জিবরীলের মাধ্যমে তাকে সবকিছু জানিয়েছেন ও শিখিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘সে মনগড়া কথা বলে না, এটা তো অহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষা দান করে মহাশক্তিশালী, (ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম (আন-নাজম, ৫৩/৩-৫)।
-বুরহানুদ্দীন
উত্তরা, ঢাকা।
