উত্তর: সর্বোত্তম দরূদ হলো দরূদে ইবরাহীম, যা বিভিন্ন শব্দে হাদীছে এসেছে। এজন্য বড় হলেও বেশি বেশি দরূদে ইবরাহীম-ই পড়া উত্তম এবং এটাই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৩৩৭০; ছহীহ মুসলিম, হা/৪০৬)। তবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম আসলে সংক্ষিপ্ত দরূদ হিসেবেصَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ উচ্চারণ: ছাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলা যায় (ছহীহ বুখারী, হা/৭৮)। ছাহাবীগণ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম উল্লেখ করলে এ বাক্য ব্যবহার করতেন। এজন্য হাদীছ গ্রন্থগুলোতেও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামের সাথে ‘ছাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম’ যুক্ত করা আছে।
প্রশ্নকারী : ফাতিমা
মিরপুর, ঢাকা।
