কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): ফেসবুকে কোনো বুকশপ ‘গিভওয়ে’ আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীদের পেজে ইনভাইট, লাইক, কমেন্ট, শেয়ার ও বন্ধুদের মেনশন করার শর্ত দেওয়া হয়। এরপর লটারির মাধ্যমে কিছু বিজয়ীকে হাদিয়া দেওয়া হয়। এতে কোনো অর্থ লেনদেন নেই, তবে অংশগ্রহণকারীরা সময় ও শ্রম ব্যয় করে এবং পেজের প্রচার হয়। এ ধরনের গিভওয়ে আয়োজন ও এতে অংশগ্রহণ করা শরীআতসম্মত কি?

উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী ফেসবুকে কোনো বুকশপ (বইয়ের দোকান) কর্তৃক গিভওয়ে আয়োজন করা এবং এতে অন্যদের অংশগ্রহণ করা জায়েয। তবে শর্ত হলো উক্ত বুকশপের বইসমূহ এবং এর যাবতীয় কার্যক্রম ইসলাম বিরোধী না হওয়া। অন্যথায় এ গিভওয়েতে অংশগ্রহণ করা জায়েয হবে না। কারণ আল্লাহ তাআলা কল্যাণকর কাজে সহযোগিতা করতে বলেছেন এবং গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন (আল-মায়েদা, ৫/২)।

-সামিউল ইসলাম

গাইবান্ধা।


Magazine