উত্তর: কথাটি সঠিক নয়; বরং এমতাবস্থায় ছালাত হয়ে যাবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তারা তোমাদের ছালাত আদায় করায়। সুতরাং যদি তারা ঠিকভাবে ছালাত আদায় করায়, তাহলে তোমাদের ও তাদের ছওয়াব হবে। আর যদি ভুল করে, তাহলে তোমাদের ছওয়াব হবে এবং এর দায় তাদের উপর বর্তাবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মুসনাদে আহমাদ, হা/৮৬৪৮)।
প্রশ্নকারী : মেহেদী
কোরবানপুর, মুরাদনগর, কুমিল্লা।
