কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : সিজদায় আগে হাত রাখবে, না-কি হাঁটু রাখবে?

উত্তর : সিজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাত রাখতে হবে এবং পরে হাঁটু রাখতে হবে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ সিজদা করে, তখন যেন উটের বসায় ন্যায় না বসে, বরং দুই হাতকে যেন হাঁটুর পূর্বে যমীনে রাখে’ (আবুদাঊদ, হা/৮৪০; নাসাঈ, হা/১০৯১; দারেমী, হা/১৩২১; মিশকাত, হা/৮৯৯)। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে ছহীহ মারফূ‘ সূত্রে বর্ণিত হয়েছে যে, যখন তিনি সিজদা করতেন তখন হাঁটুদ্বয়ের পূর্বে উভয় হাতকে যমীনে রাখতেন (ছহীহ বুখারী, হা/৮০৩)।

-মুহাম্মাদ

বাগমারা, রাজশাহী।


Magazine