কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : হাদীছে বর্ণিত আছে, لَاجُمُعَةَوَلَاتَشْرِيْقَوَلَاصَلَاةَفِطْرٍوَلَاأَضْحًىإِلَّافِىْمِصْرٍجَامِعٍأَوْمَدِينَةٍعَظِيْمٍ " অর্থ : বড় শহর বা উপশহর ছাড়া গ্রামে জুম‘আ, তাশরীক ও দুই ঈদের ছালাত জায়েয নয়। হাদীছটি কি ছহীহ?

উত্তর : প্রশ্নোল্লেখি হাদীছটি যঈফ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/৫০৯৯)। এই হাদীছে হারিছ আল-আ‘ওয়ার নামক একজন রাবী আছেন, যিনি খুবই দুর্বল। কাজেই উক্ত হাদীছ থেকে কোন দলীল-প্রমাণ গ্রহণ করা বৈধ নয় (আওনুল মা‘বূদ শারহু সুনানি আবিদাঊদ, ৩/৪০৫ পৃঃ)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

 মোল্লাহাট, বাগেরহাট।


Magazine