উত্তর : না, ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ-এর আগমন সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ছাহাবীদের কোন ভবিষ্যৎবাণী পাওয়া যায় না। দুঃখজনক হলেও সত্য যে, বিভিন্ন বইয়ে লেখা আছে, আমার উম্মতের একজন লোক জন্ম নিবে যে হবে আমার উম্মতের উজ্জ্বল বাতি। যার নাম হবে নু‘মান ইবনু ছাবিত। আরেকজন লোক জন্ম নিবে যে হবে ইবলিসের চেয়েও ক্ষতিকারক। যার নাম হবে মুহাম্মাদ ইবনু ইদরীস আশ-শাফেঈ। উক্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এমন জঘণ্য মন্তব্য থেকে আল্লাহ মানুষকে হেফাযত করুন।
-ওমার ফারূক
মিরপুর-১, ঢাকা।
