উত্তর: প্রথমত, পুরুষদের জন্য কোনো নারীকে তাদের সমাজ বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لن يفلح قوم ولوا أمرهم امرأة ‘কখনোই সফল হবে না সেই জাতি, যারা তাদের (সমাজ বা রাষ্ট্র) পরিচালনার দায়িত্ব অর্পণ করে কোনো নারীকে’ (ছহীহ বুখারী, হা/৪৪২৫)। দ্বিতীয়ত, কুরআন কারীমে নারী শাসক বিলকিসের কথা বর্ণিত হয়েছে এভাবে যে, সে ও তার জাতির লোকেরা সূর্যকে সিজদা করত এবং তারা কাফের ছিল (আন-নামল, ২৭/২৪ ও ৪৩)। সুতরাং তার ঘটনা দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। তৃতীয়ত, উষ্ট্রীর যুদ্ধে আয়েশা রাযিয়াল্লাহু আনহা নেতৃত্বের জন্য বের হননি, তিনি কোনো নেতৃত্ব দাবি করেননি এবং নেতৃত্ব গ্রহণও করেননি; বরং তিনি উছমান রাযিয়াল্লাহু আনহু-এর হত্যার বিচারের জন্য বের হয়েছিলেন (ইরশাদুস সারী লিল কাসত্বলানী, ১৫/৪৯)। সুতরাং এটি নারী নেতৃত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
প্রশ্নকারী : মুহিবুল্লাহ
