কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কবরের উপর গাছের চারা রোপন করা যাবে কি?

উত্তর : কবরের উপর গাছের চারা বা কোন ধরনের বৃক্ষ রোপন করা যাবে না। কেননা সেখানে বৃক্ষ রোপন করলে তার উপর দিয়ে যাতায়াত করা হবে এবং তাকে পদদলিত করা হবে। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনকাম করতে, তার উপর লিখতে এবং তাকে পদদলিত করতে নিষেধ করেছেন (তিরমিযী, হা/১০৫২; মিশকাত, হা/১৭০৯)। তবে কবর যদি ৬০-৭০ বছরের পুরাতন হয় এবং সেখানে মৃত ব্যক্তির হাড়সহ কোন চিহ্নই না থাকে, তাহলে সে স্থানকে চাষাবাদসহ প্রয়োজনে যে কোন উপকার গ্রহণের জন্য ব্যবহার করা যাবে (ফিক্বহুস সুন্নাহ, ১/৪৭২; আলবানী, তালখীছু আহকামিল জানায়েয, ৯১)।

-রেযাউল করীম

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গিপাড়া, রাজশাহী।


Magazine